আদালত

মানবতাবিরোধী অপরাধ

পেছালো নিজামীর রিভিউয়ের শুনানি

নিজামী
নিজামী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ৩মে পুননির্ধারণ করেছে আপিল বিভাগ।

রোববারনিজামীর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

এর আগে ৩ এপ্রিল নিজামীর আইনজীবীরা রিভিউ শুনানি পেছানোর জন্য আবেদন করলে আদালত তা এক সপ্তাহ মঞ্জুর করে।

বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ, লুটপাট, দেশত্যাগে বাধ্য করা, নির্যাতনসহ যুদ্ধাপরাধ সংঘটনে নেতৃত্ব, চক্রান্ত ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধ আনা হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ, ২০১৪ সালের ২৯ অক্টোবর জামাত নেতা আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর বিরুদ্ধে নিজামী আপিল করলে এবছর ৬ জানুয়ারি চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর ২৯ মার্চ রিভিউ আবেদন করেন এই বদর প্রধান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ