বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বিষয়ে দেয়া রুলের ওপর রায়ের দিন আগামী মঙ্গলবার নির্ধারণ করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এস এম এনামুল হক ৯ মার্চ রিট আবেদনটি করেন। ১৪ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোসহ ১৩ বিবাদীকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: