আদালত

মানবতাবিরোধী অপরাধ

কিশোরগঞ্জের পাঁচ রাজাকারের রায় যো কোনো দিন

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার রাজাকার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ ও তার ভাই নাসিরউদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে এ মামলার যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম, সুলতান মাহমুদ শিমন ও রেজিয়া সুলতানা চমন। এ সময় পলাতক আসামিদের পক্ষের ছিলেন অ্যাডভোকেট আবদুস শকুর খান। আর শামসুদ্দিন আহমদের পক্ষে ছিলেন মাসুদ রানা।

সোমবার বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় অপেক্ষমাণ রেখেছে।

অপর তিন আসামি হল, গাজী আবদুল মান্নান, হাফিজউদ্দিন ও আজহারুল ইসলাম। তবে মামলার শুরু থেকে তারা পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগসহ সাত ধরনের অভিযোগ রয়েছে।

গত বছরের ১২ অক্টোবর কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ, নাসিরউদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পর আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ