আদালত

লক্ষ্মীপুর বোমা হামলা

জেএমবি নেতা আমজাদের খালাসের রায় বাতিল

হাইকোর্ট
হাইকোর্ট

লক্ষ্মীপুরের জজ কোর্টে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন জেএমবি নেতা আমজাদ আলীকে দেয়া হাইকোর্টের খালাসের রায় বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ মালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। ওইদিনই জেলা আদালতের নাজির বজলুর রহমান লক্ষ্মীপুর থানায় মামলা করেন। যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিচার চলাকালে বোমা হামলায় ওই আদালতের বিচারক এম এ সুফিয়ান, বেঞ্চ অফিসার মো. শফিকুল্লাহসহ কয়েকজন বিচারপ্রার্থী গুরুতর আহত হন। পরে মজিবুল হক নামে এক বিচারপ্রার্থী মারা যান।

২০০৬ সালে তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিচারে লক্ষ্মীপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় মাসুম, আতাউর রহমান সানি ও আমজাদ আলীকে মৃত্যুদণ্ড দেন। অপর একটি মামলায় ইতিমধ্যে সানির ফাঁসি কার্যকর করা হয়েছে।

২০১৩ সালে শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ রায়ে মাসুমের মৃত্যুদণ্ড বহাল রেখে আমজাদকে খালাস দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করে মাসুম। আর আমজাদ আলীর খালাসের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ