নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আবার পিছিয়ে আগামী ৭ জুন নতুন তারিখ ধার্য করা হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত পরবর্তী দিন ধার্য করে।
মঙ্গলবার দুপুরে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ তারিখ ঠিক করেন।
এ নিয়ে মামলাটির অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পেছালো।
খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তার আইনজীবী অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানী নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: