কিছু নির্দেশনা দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়।
গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন অবৈধ বলে রিট আবেদন করেন আইনজীবী এসএম এনামুল হক।
পরে গত ১৪ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
এ রুলের ওপর ৩ ও ১০ এপ্রিল শুনানি হয়। দুই দফা শুনানি শেষে আজ (মঙ্গলবার) এ রুলের নিষ্পত্তির দিন ঠিক করে আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: