আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

 খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল দিন ঠিক করেছেআদালত।

পুনরায় বাদির সাক্ষ্য সাক্ষ্য গ্রহণ ও তদন্ত কর্মকর্তাকে জেরার করার আবেদন খারিজ করে দিয়েছেআদালত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের এজলাসে উপস্থিত—জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এ মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী আসামির খালেদা জিয়ার বিরুদ্ধে কী সাক্ষ্য দিয়েছেন- তা পড়ে শুনিয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে।

তিনি আরো বলেন, আত্মপক্ষ সমর্থন না করে দোষ স্বীকার করলে আইনে নির্ধারিত সাজা শুরু হয়ে যাবে— আর নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য না দিলে শুরু হবে মামলার যুক্তি বা সওয়াল জবাব সেগুলো শেষ হলে রায়ের তারিখ পাওয়া যাবে।

এর আগে ৭ এপ্রিল তার আত্মপক্ষ সমর্থনের দিন থাকলেও খালেদা জিয়া আদালতে উপস্থিত না থাকায় শুনানি পেছানো হয়।

ওই দিন তার পক্ষে আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের নতুন দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার। খালেদাকে অবশ্যই আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।

এ মামলার অপর দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্না ওইদিন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এর আগে ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু করে আদালত।

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে বসানো বিশেষ এজলাসে এ মামলার কার্যক্রম চলছে। এ আদালতেই জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করছে আসামিপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ