আদালত

জনি হত্যা: পুলিশসহ ৫ জনের বিচার শুরু

মহানগর দায়রা জজ আদালত
মহানগর দায়রা জজ আদালত

রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় ৩ পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ১৬ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত ৫ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

আসামীরা হলেন: পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান, এএসআই কামরুজ্জামান মিন্টু, এএসআই রাশিদুল ইসলাম এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেল।

২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান থেকে এসআই জাহিদুরের নেতৃত্বে নিহত জনিকে আটক করে পল্লবী থানা পুলিশ। পরে পুলিশ হেফাজতে জনির মৃত্যু হলে নিহতের ভাই রকি মামলা দায়ের করেন।

এসআই জাহিদ ও সোর্স সুমন আছেন কারাগারে আছেন। বাকিরা জামিনে ও পলাতক আছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ