নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ২৩ আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আসামীদের উপস্থিতিতে স্বাক্ষ্য প্রদান করেন এস আই আবু হানিফ, অ্যাডভোকেট প্র্রীতম কুমার দে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনসজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপরহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: