আদালত

মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি ২৫ এপ্রিল

মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় ও দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেপ্তার ও রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৫ এপ্রিল।

এর আগে একই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তিনি।

এরইমধ্যে একটি মামলায় কারাগারে তিন বছরের সাজা খাটছেন মাহমুদুর রহমান।

এ মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমানকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখায় ও ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আগামী ২৫ এপ্রিল গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে।

এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয় শফিক রেহেমানকে। শনিবার দুপুরে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। বিচারক শফিক রেহমানের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করে।

২০১৫ সালের ৩ আগস্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পল্টন থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে বেরিয়ে আসে ২০১৩ সালে শফিক রেহমান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে সময় জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পান তদন্ত কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ