আদালত

মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতন: শিক্ষকের বিরুদ্ধে ‘ব্যবস্থা কেন নয়’

হাইকোর্ট
হাইকোর্ট

যশোরের বাঘারপাড়া উপজেলার দরিলাকুড়ে মাদ্রাসায় কাঠের গুঁড়ির সঙ্গে পায়ে তালা দিয়ে আটকে রাখা সেই ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পাশাপাশি ওই ঘটনায় দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা কেন নেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

বুধবার সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিবেচনা করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

এতে, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যশোরের জেলা প্রশাসক, বাঘারপাড়া উপজেলার দরিলাকুড়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও পরিচালনা পর্ষদের সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দশ বছর বয়সী ওই শিশুকে তিন বছর আগে দরিলাকুড়ে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করেন তার বাবা। মাদ্রাসার হুজুর জাহাঙ্গীর মারপিটসহ নানাভাবে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলে শিশুটির অভিযোগ।

শিশুটি বলে, আগেও একাধিকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করায় ৩/৪ মাস আগে তার পায়ে মোটা শিকল বেঁধে তালা লাগিয়ে ১০ কেজি ওজনের কাঠ ঝুলিয়ে দেন সেই শিক্ষক।

গত ১৭ এপ্রিল ওই কাঠ ও শেকল নিয়েই কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাসে চড়ে সে মাগুরা চলে এলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। তখনই বিষয়টি সংবাদপত্রের শিরোনাম হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ