রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালত মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে।
বাকী জামিনপ্রাপ্তরা হলেন: স্থায়ী কমিটির ৩ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: