আদালত

জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ-হত্যাচেষ্টার মামলা

শফিক রেহমানের ফের ৫ দিনের রিমান্ড

শফিক রেহমান
শফিক রেহমান

প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানকে দ্বিতীয় দফায় আরো ৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির হাতে গ্রেপ্তারকৃত শফিক রেহমানের প্রথম দফায় ৫ দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হয়। পরে শুক্রবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম মাহমুদুর হাসানের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত।

পরে শুনানি শেষে আদালত শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সমকালকে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

এরইমধ্যে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ চক্রান্তের মামলায় রিমাণ্ড চলাকালীন সময়ে শফিক রেহমানের বাসা থেকে এফবিআইয়ের নথি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সেখানে শফিক রেহমানের হেফাজতে রাখা সজীব ওয়াজেদ জয় সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য, বাড়ি, গাড়ির নম্বর, ঠিকানাসহ আরো কিছু গোপন নথির সন্ধান পায় পুলিশ।

জয় অপহরণের এ পরিকল্পনায় বিএনপির অন্য কোনো নেতা জড়িত কি-না? তা জানতে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখিয়ে প্রথমধাপে ৫ দিনের রিমাণ্ড শেষে, নতুন করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। দ্বিতীয়ধাপে তার ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, জয় সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার অপরাধে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হয়।

মার্কিন আদালতে প্রসিকিউশনের নথিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণ, ভয় দেখানো ও ক্ষতি করাই ছিল তথ্য সংগ্রহের উদ্দেশ্য। সিজার কিছু তথ্য একজন সাংবাদিককে সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে প্রায় ৩০ হাজার ডলারও পেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে।

আর জয় সম্পর্কে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে ঘুষ লেনদেনের ঘটনায় দণ্ডিতদের সঙ্গে একাধিক বৈঠকের কথা শফিক রেহমান স্বীকার করেছেন বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ