আদালত

দুর্নীতি মামলা: খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ফের পেছালো

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ফের পিছিয়ে আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে আদালত।

সোমবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ দিন ঠিক করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে।

আজ ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল তবে তিনি আদালতে হাজির হননি। তার পক্ষে অসুস্থতা ও মামলা স্থগিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে উল্লেখ করে দিন পেছাতে সময়ের দু’টি আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করে আদালত। আর ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়।

দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

এ নিয়ে তৃতীয় দফায় পেছালো আত্মপক্ষ সমর্থন। এর আগে গত ৭ ও ১৭ এপ্রিল আরও দু’দফা সময়ের আবেদন জানিয়ে দিন পিছিয়ে নেন খালেদা জিয়া।

খালেদার আইনজীবীরা মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত রাখতে হাইকোর্টে আবেদন জানালেও সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরে আগামী মাসের প্রথম সপ্তাহে শুনানি হবে বলে জানিয়েছেন উচ্চ আদালত। ওই আবেদনে গত ১৭ এপ্রিল তাদের দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ বাতিলেরও আরজি জানানো হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল খালেদার পক্ষে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দু’টি পৃথক আবেদন করেছিলেন তার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন দু’টি খারিজ করে দেয় আদালত। এরপর খালেদার আইনজীবীরা খারিজের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়ে আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করে আদালত।

এদিকে, গত ৭ এপ্রিল জামিনে থাকা তিন আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও খালেদা জিয়া হাজির না হয়ে আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করে ১৭ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করে।

জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

গত ৩১ মার্চ ৩২তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরার মধ্য দিয়ে শেষ হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা।

অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের জেরা চলছে। অসমাপ্ত জেরা ও নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ