আদালত

খালেদার সময় আবেদন মঞ্জুর

 খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার ঘটনায় করা মামলায় সময় চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক নম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লার আগামী ৫ জুন দিন ঠিক করেছে।

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ মামলায় আজ আসামির উপস্থিতির জন্য দিন ঠিক ছিল তবে তিনি অসুস্থ থাকায় সময় আবেদন জানানো হয় আদালত ওই আবেদন মঞ্জুর করেছে।

খালেদার সময় আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ— তিনি একজন নারী। হাতে ও পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তার চোখেরও সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। হার্টেও সমস্যা রয়েছে। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারেননি। তাই তার পক্ষে সময় আবেদন মঞ্জুর করা হোক।

এর আগে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া—এ মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এই আদালত।

বিএনপির ডাকা টানা অবরোধ চলাকালে গত বছর ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে একজন পরে মারা যান। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ