রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরেক অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন উজ্জল আদালতে আত্মসমর্পন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২-এ আত্মসমর্পন করেন তিনি। তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
গত ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় খুন হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলাম লিনন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আনোয়ার। সে জেলা যুবদলের আহ্বায়ক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: