আদালত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৫ মে

খালেদা জিয়া
খালেদা জিয়া

চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী কার্যক্রম আগামী ৫ মে ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বাদীকে প্রধান আসামির জেরা শেষে এ দিন ঠিক করেছে।

এ মামলার বাদী ও প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা শেষ করেন প্রধান আসামি বিএনপি আইনজীবী আব্দুর রেজাক খান।

এরপর অপর আসামি তারেক রহমানের পক্ষে জেরা শুরু করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। জেরা শেষ না হওয়ায় আগামী ৫ মে অসমাপ্ত জেরার দিন ধার্য করে আদালত। অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন না খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেকসহ আসামি মোট ছয়জন। অপর চার আসামি হলেন— মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

আসামিদের মধ্যে কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক, বাকিরা জামিনে আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ