নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরা আগামী ৯ মে দিন নির্ধারণ করেছে আদালত।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়।
এদিকে, ১০ জন সাক্ষীকে আদালতে হাজির থাকার নোটিশ দেয়ায় সকালে ৭ জন সাক্ষী আদালতে উপস্থিত হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী।
এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, এম এম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ. ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭জনকে অপহরণের পর হত্যা করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দায়ের করা দুটি মামলায় এম এম রানাসহ ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।