আদালত

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় পেছালো

খালেদা জিয়া
খালেদা জিয়া

হরতাল-অবরোধ চলাকালে সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুলাই দিন ঠিক করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১১ জুলাই দিন ঠিক করেন।

এ নিয়ে ১০ বার মামলাটির প্রতিবেদনের সময় পেছালো।

এ মামলার অন্য তিন আসামি হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কোনো প্রতিবেদন জমা না দেয়ায় এদিন পড়ল।

মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এসময় আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৫ সালের ০২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে তিনি মামলাটি দায়ের করেন। ওইদিন বিচারক মামলায় বর্ণিত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। এরপর পাঁচ দফা প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ২০১৫ সালের ০৫ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে খালেদাসহ চারজনকে হুকুমের আসামি করে এ হত্যা করা মামলা দায়ের করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ