রাজধানীর কলাবাগানের জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার পৃথক দুটি মামলায় ১০ রকমের আলামত পরীক্ষা করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন গত ২৮ এপ্রিল এই আদেশ দিলেও এ তথ্যের সত্যতা আজ সোমবার নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ শহিদ।
পৃথক ২টি মামলার আবেদনে দেখা গেছে, এ হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় নয়টি আলামত ও খুনের মামলায় একটি আলমত পরীক্ষা করানোর জন্য আদালত সিআইডিকে অনুমতি দিয়েছে।
এছাড়াও একই প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে, অস্ত্র মামলার পিস্তল, তিনটি গুলি, একটি আগ্নেয়াস্ত্র, চাপাতি, গামছা, ২টি লুঙ্গি, একটি ঘিয়ে রঙের কাপড়, একটি অফিশিয়াল ব্যাগ ও এক টুকরা সাদা কাগজ পরীক্ষা করতে সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: