টাঙ্গাইলের গোপালপুরে দর্জি দোকানের মালিক নিখিল চন্দ্র জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন জনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশের আদালতে মামলার তিন আসামিকে হাজির করার পর এ আদেশ দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী তিন আসামির জামিনের আবেদন করলে আদালত নানামঞ্জুর করেছে।
শনিবার দুপুরে নিজের দোকানে কাজ করার সময় নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: