আদালত

মানবতাবিরোধী অপরাধ: ১৩ জনের বিরুদ্ধে ২৪ অভিযোগ

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ময়মনসিংহ-জামালপুর ও পটুয়াখালীর ১৩ জনের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। এই দুই প্রতিবেদন ৩৯তম ও ৪০তম তদন্তের।

বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন দুটির বিস্তারিত তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

আজই প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তারা। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করবেন প্রসিকিউশন।

তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে ময়মনসিংহ-জামালপুরের ৮ আসামির বিরুদ্ধে একটি মামলায় ১৬টি ও পটুয়াখালীর ৫ আসামির বিরুদ্ধে একটি মামলায় ৮টিসহ মানবতাবিরোধী অপরাধের মোট ২৪টি অভিযোগ আনা হয়েছে।

পটুয়াখালীর মামলাটির আসামি ৫ জন হলো: মো. এসহাক সিকদার (৮৩), আ. গনি হাওলাদার (৭২), আওয়াল মৌলভী (৬৯), আ. ছাত্তার (৬৫) ও সোলায়মান মৃধা। তাদের বিরুদ্ধে ৩৯তম তদন্ত প্রতিবেদনে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের ১৬টি অভিযোগ আনা হয়েছে।

এ মামলার তদন্ত শুরু হয় ২০১৪ সালের ২৫ নভেম্বর। ১ বছর ৫ মাস ৯ দিন তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। মামলার অভিযোগ প্রমাণের জন্য ৫১ জনের জবানবন্দি নেয়া হয়েছে, যারা সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।

অন্য মামলাটির আসামি ময়মনসিংহ ও জামালপুরের ৮ জন। তারা হলো: রেজাউল করীম ওরফে আক্কাস মৌলভী (৬৫), এবিএম ইউনুস আলী (৬৫), তার ছোট ভাই মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৬০), মো. ওমর ফারুক (৭০), মো. নাসির উদ্দিন (৬৪), মো. ইসমাইল হোসেন (৬৫), একেএম বেলায়েত হোসেন ৬৪) ও কাজী বদরুজ্জামান (৬৫)।

তাদের বিরুদ্ধে ৪০তম চূড়ান্ত প্রতিবেদনে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ