প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুইয় এ আদেশ দেন।
এর আগে ২৫ এপ্রিল একই মামলায় তাকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। ওই দিন মহানগর দায়রা জজ আদালতে বিচারপতি গোলাম নবী এ আদেশ দেন।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: