আদালত

নিজামীর রাজনীতি নিয়ে যতো কথা

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী নিধন ও গণহত্যায় নেতৃত্ব দেয়া আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি মন্ত্রী পদে বসায়। আবার মন্ত্রী হয়েও জড়িয়েছেন নানা অপরাধের সঙ্গে— ১০ ট্রাক অস্ত্র মামলায়ও পেয়েছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

লাখো প্রাণের বিনিময়ে পাওয়া জাতীয় পতাকাকে কখনো স্বীকার না করা একজন যুদ্ধাপরাধীকে এভাবেই সরকারের অংশীদার করা হয়।

১৯৭১ সালের ২৩ এপ্রিল—পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তার জন্য জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্যদের নিয়ে গঠন করা হয় আল বদর বাহিনী।

এ বাহিনীর কর্তৃত্ব নিজের হাতে নিয়ে মুক্তিকামী বাঙালি নিধন ও দেশকে মেধাশূণ্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠেন মতিউর রহমান নিজামী। সেই সময় ইসলামী ছাত্র সংঘের সভাপতিও ছিলেন তিনি।

স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতকে নিষিদ্ধ করে তৎকালীন সরকার। সে সময় বিদেশে পালিয়ে যান এই মানবতাবিরোধী অপরাধী। পঁচাত্তরে বঙ্গন্ধুকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে দেশে ফিরে আসেন তিনি। তার আমলেই এ যুদ্ধাপরাধী রাজনীতিতে পুনর্বাসিত হন।

রাজাকার শিরোমণি গোলাম আযম রাজনীতি থেকে অবসরে গেলে জামাতের আমির হন নিজামী।

২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পর প্রথমে কৃষি মন্ত্রী ও পরে শিল্পমন্ত্রী হন তিনি। লাখো শহীদের রক্তে পাওয়া বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আসা এ যুদ্ধাপরাধী নিজ গাড়িতে লাল-সবুজ পতাকা লাগিয়ে ঘুড়ে বেড়ান দম্ভের সঙ্গে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০১৪ সালে ট্রাইব্যুনাল এ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে রায়ের পর্যবেক্ষণে বলেন,

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগ্নি সংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত একজন ব্যক্তিকে পরবর্তীতে দেশের মন্ত্রী বানানো ছিলো বড় ভুল। এটা শহীদদের গালে চপেটাঘাতের শামিল।

শুধু মানবতাবিরোধী অপরাধ নয় মন্ত্রী থাকার সময় নিজামী জড়িয়ে ছিলেন নানা অপকর্মের সঙ্গে। এরই অংশ হিসেবে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে দেয়া হয় সর্বোচ্চ দণ্ড। এছাড়াও গ্যাটকো দুর্নীতি মামলারো প্রধান আসমি তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ