মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।
শুক্রবার বেলা সাড়ে ১২টার পর পরিবারের ৬ সদস্য নিজামীর সঙ্গে দেখা করে কারগার থেকে বের হয়ে আসেন।
এর আগে বেলা সোয়া ১১ টার দিকে তারা কাশিমপুর কারাগারে পৌঁছান। তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: