আদালত

চট্টগ্রামে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুলের দুই বছরের কারাদণ্ড

নুরুল আজিম
নুরুল আজিম

চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে আটক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম হারুন অর রশিদ এ দণ্ড দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল বলেন, জাল ভোট দেয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে নুরুলকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ওসি মো. ঈসমাইল আরো বলেন, নুরুলের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা হাটহাজারী থানায় মামলা হয়েছে।

রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানোর তাকে কারাগারে প্রেরণ করেছে।

গতকাল শনিবার চতুর্থ পর্বের ইউপি নির্বাচনের সময় হাটহাজারীর মির্জাপুরে একটি কেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুরুলকে আটক করে বিজিবি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নুরুলকে মির্জাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে একটি পিস্তল ও ১৫টি গুলিসহ আটক করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ