নাশকতার মামলায় রাজধানীর পল্টন থানার জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে জামিন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত।
এর আগে নতুন করে বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। জামিনের শুনানি করেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।
গত ৩ মে মামলাটিতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুটি আলাদা চার্জশিট আদালতে দাখিল করে পল্টন থানা পুলিশ।
এর আগে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে মির্জা ফখরুলের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: