মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজাকার সৈয়দ মোহাম্মদ হোসাইন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে।
আগামী ৫ জুন সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।
এ মামলার আসামি মোসলেম প্রধান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে অপর আসামি হোসাইন পলাতক।
তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: