আদালত

বর্ষবরণে নারী নিযাতন: প্রতিবেদন দাখিলের সময় পেছালো

বর্ষবরণে নারী নিযাতন
বর্ষবরণে নারী নিযাতন

বর্ষবরণের উৎসবে নারীদের ওপর যৌন নিপীড়নের মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) আবারো সময় দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীনের আদালতে নির্ধারিত দিনে পিবিআই প্রতিবেদন দাখিল না করায় ২ জুন দিন ঠিক করেছে আদালত।

পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, পিবিআই মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রতিবেদন দাখিলের তারিখ তৃতীয়বারের মতো পেছালো।

তদন্তের জন্য গঠিত পুলিশের এ বিশেষ সংস্থাকে এর আগে ২৩ মার্চ ও ১৭ এপ্রিল দুই দফায় সময় দেয় আদালত।

উল্লেখ, ২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের এ ঘটনা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও নারী ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে পুলিশ একটি মামলা করে।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর আট লাঞ্ছনাকারীর ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ।

তারপর চিহ্নিত এসব অপরাধীদের খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস।

এর মধ্য দিয়ে শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদের করা মামলাটির ইতিই ঘটেছিল। কিন্তু গত ডিসেম্বরে চিহ্নিত একজনকে পুলিশ গ্রেপ্তার করার পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

এরপর চলতি বছর ২৩ ফেব্রুয়ারি ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ