আদালত

বাহুবলে শিশু হত্যা: ৭ আসামীর জামিন নামঞ্জুর

বাহুবলে শিশু হত্যা
বাহুবলে শিশু হত্যা

হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যাণ্ডের ঘটনায় ৭ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে হত্যাকাণ্ডের প্রধান আসামী আব্দুল আলীসহ ৭ আসামীর জামিন আবেদন করা হয়।

পরে দুপুরে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করে মামলার পরবর্তী তারিখ র্নিধারণ করেন আগামী ২৫ মে।

বাদী পক্ষের আইনজীবী বলেন, হবিগঞ্জের বাহুবলের ৪ শিশু হত্যাকাণ্ডের মামলাটি যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রেরণ করায় মামলার চার্জশিট নিম্ন আদালত গৃহীত হয়নি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থায় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ইসাবিল এলাকা থেকে বালি চাপা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ