গাজীপুরের মৌচাক এলাকায় শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধুকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১৫ জানুয়ারি রোজিনা ঘুমন্ত অবস্থায় শাশুড়িকে পারভিন আক্তারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রোজিনার স্বামী পারভেজ বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৫ সালের ৩১ মে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাইফুল আলম আসামি রোজিনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: