আদালত

নাশকতার মামলা: খালেদাসহ ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

খালেদা জিয়া
খালেদা জিয়া

বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বুধবার আদালত সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক গত ৯ মে অভিযোগপত্রটিতে স্বাক্ষর করেছেন—আর এ মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে।

গত ৩০ এপ্রিল এই অভিযোগপত্র দেয়া হলেও বিষয়টি আজ জানানো হয়েছে।

উল্লেখ, ২০১৫ সালের ৩ মার্চ দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালের দক্ষিণ পাশের বাইপাস সড়কের গ্রেটওয়ালের মাঠে বাসে পেট্রল ঢেলে আগুন দেয়া হয় এ ঘটনায় দারুস সালাম থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলা করেন।

মামলার নথিপত্রে তুলে ধরা হয়েছে, এ মামলার এজাহারে খালেদা জিয়ার নাম উল্লেখ ছিল না— তবে অভিযোগপত্রে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্ধনে আসামিরা বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, মীর শরাফত আলী, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও বিএনপির ছাত্র-বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মামলার সাক্ষী লুৎফুর রহমান তার জবানবন্দিতে বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপি দেশব্যাপী অবরোধ ও হরতাল কর্মসূচি ডাক দেয়।

এ কর্মসূচি চলাকালে খালেদা জিয়াসহ ওপরে নাম উল্লেখিত সাত আসামির ইন্ধনে অপর আসামিরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ