আদালত

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শরীফা আক্তার পুতুল
শরীফা আক্তার পুতুল

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকার ইডেন কলেজের ছাত্রী শরীফা আক্তার পুতুলকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, শরীফার বড় বোন সাগরিকা হলেন মাহমুদুলের বড় ভাই শাইকুলের স্ত্রী। আত্মীয়তার সূত্রে ইডেন কলেজের ছাত্রী শরীফা আক্তারের সঙ্গে মাহমুদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তারা গোপনে বিয়ে করেন।

ছয় মাস পর ঘটনা জানাজানি হলে ২০১৩ সালের ১০ মে উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেন।

বিয়ের তিন দিন পর ১৩ মে রাত ২টার দিকে মাহমুদ ঘুমাতে গিয়ে শরীফার মোবাইল ফোনে অশ্লীল এসএমএস দেখলে দুজনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শরীফাকে দা দিয়ে গলাকেটে হত্যা করে বলে জানান তিনি।

মোহম্মদ আলী বলেন, ঘটনার পরদিন ১৪ মে নিহত শরীফার বাবা মো. আবু দাউদ বাদী হয়ে মোল্লাহাট থানায় মাহমুদুল আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর মাহমুদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে।

নিহতের বাবা আবু দাউদ রায়ে সন্তোষ প্রকাশ করে মাহমুদুল আলমকে অবিলম্বে গ্রেপ্তার করে তার মৃতুদণ্ড কার্যকর করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

দণ্ডিত শিকদার মাহমুদুল আলম মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের প্রয়াত শিকদার সামছুল আলমের ছেলে, আর শরীফা আক্তার পুতুল (২১) একই গ্রামের মো. আবু দাউদের মেয়ে এবং ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ