কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী সুজন হত্যার তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলো: চান্দিনার সাইকোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম (২৪), শাহজাহানের ছেলে সবুজ (২৪) ও আজমপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. তৌফিক (২০)।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু তাহের এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহমেদ।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু তাহের বলেন, মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী সুজনকে (২৬) ছুরিকাঘাত ও ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: