প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার সংক্রান্ত ‘মিথ্যা’ বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
রোববার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলার আর্জি জানান।
মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ বাদীর বক্তব্য শুনে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এবি সিদ্দিকীর আর্জিতে বলা হয়, গত পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া প্রধানমন্ত্রীপুত্রের একটি একাউন্টেই ৩০০ মিলিয়ন ডলার রয়েছে বলে মন্তব্য করেন।
তিনি যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত আপত্তিকর। মাননীয় প্রধানমন্ত্রী পুত্রের মানহানির উদ্দেশ্যেই কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া তিনি ওই মন্তব্য করেছেন বলে আমি মনে করি।
গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য দেওয়ার সময় জয়ের অ্যাকাউন্টে তিনশ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
জয়ের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেয়ার মামলায় প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়ে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীপুত্রের নামে ৩০ কোটি ডলার থাকার কথা উল্লেখ রয়েছে বলে দাবি করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা।
এর প্রতিক্রিয়া এর মধ্যে জয় ফেইসবুকে খালেদার উদ্দেশ্যে লিখেছেন, ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।
ছেলের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাও সংসদে বলেছেন, কয়েকদিন আগে বিএনপিনেত্রী জয় সম্পর্কে একটি অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চাইলেন। জয় সেটা চ্যালেঞ্জ করেছে। আমি আশা করি, সেই চ্যালেঞ্জের জবাব তিনি দেবেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রের আদালতের রায়কে কেন্দ্র করেই ঢাকায় পুলিশ গত বছর জয়কে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যাতে শফিক রেহমানকে গ্রেপ্তার হয়েছেন।