আদালত

সাত খুন মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ মে

সাত খুন মামলা
সাত খুন মামলা

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের ২টি মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার পরবর্তী তারিখ আগামী ২৪ মে ধার্য করেছে আদালত।

সোমবার সকালে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, চাকরিচ্যুত র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

তাদের উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য গ্রহণ করা হয় দুটি হত্যা মামলায় একজন যুগ্ম জেলা জজ, ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও একজন আইনজীবীসহ ৫ জনের।

এ নিয়ে ৭ খুনের দুই মামলার মোট ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।

পরে মামলা দুটির পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার তারিখ আগামী ২৪ মে ধার্য করে আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ৭ জনকে অপহরণ করা হয়।

৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ