জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ২ জুন পুননির্ধারণ করে ওইদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত এ দিন ধার্য করে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি— তার পক্ষে আইনজীবী সময় পেছানোর আবেদন জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: