আদালত

জুলহাজ-তনয় হত্যা: ফের শিহাব রিমান্ডে

জুলহাজ-তনয়
জুলহাজ-তনয়

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরিফুল ইসলাম ওরফে কেরামত ওরফে শিহাবকে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ রিমান্ড মঞ্জুর করেন।

আনসারুল্লাহ বাংলা টিমের এ সদস্যকে এক দফা রিমান্ডে নেয়া হয়।

রিমান্ডে নেয়ার আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং অস্ত্র সরবরাহকারী। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এছাড়া আজ এই জোড়া খুনের প্রত্যক্ষদর্শী আলী আজগর ও আহাদুজ্জামানের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছে পুলিশ।

গত ২৫ এপ্রিল কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

আর তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত পাঁচ থেকে ছয় জনকে আসামি করে মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ