আদালত

মানবতাবিরোধী অপরাধ

নেত্রকোণার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে নেত্রকোণার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে ৭টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বাধীন এ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।

আদালত বিষয়টি ১২ জুন পরবর্তী আদেশের জন্য রেখেছে বলে জানান বাদল ।

ছয় আসামি হলো- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নূরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এর মধ্যে আটজনকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আসামিদের মধ্যে আব্দুর রহমানকে গত বছরের ১২ অগাস্ট গ্রেপ্তার করা হয়। রোববার তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার অপর পাঁচ আসামি পলাতক বলে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল জানান।

গত ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শুরু হয় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ