আদালত

গাজীপুরে ব্যবসায়ী হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড

গত দশ বছর আগে গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩০) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)। এই ৪ জনই পলাতক রয়েছেন।

আসামিরা পলাতক বলে এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাতে আসামিরা টঙ্গীর এরশাদ নগর এলাকায় মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে চাঁদার দাবিতে কুপিয়ে হত্যা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ