আদালত

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না

হাইকোর্ট
হাইকোর্ট

বিনা পরোয়ানায় বা সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে রায় দিয়েছে আপিল বিভাগ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বহালের মধ্য দিয়ে আপিল বিভাগ বিষয়টি ঠিক করে দেয়।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে।

সেইসঙ্গে রায়ে গ্রেপ্তারের ৩ ঘণ্টার মধ্যে কারণ জানানোর নির্দেশনা হয়েছে।

১৯৯৮ সালে রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মারা যায় রুবেল। এরপর তৎকালীন সরকার এই ঘটনার তদন্তে জন্য বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে কয়েকটি সুপারিশ করে।

এই সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করাসহ কয়েকটি নির্দেশনা দিয়ে ২০০৩ সালে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ