বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে এবার দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মতিঝিল ও লালবাগ থানার দুটি নাশকতার মামলায় মঙ্গলবার দুপুরে আসলাম চৌধুরীকে পৃথক দুই মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তারা তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো ও ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আদালত আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং আগামী ৩০ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে।
এর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এই বিএনপি নেতাকে ৭ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গত ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: