গত ১৫ বছর আগে ধর্ষণের এক মামলায় ‘ভুল আইনে’ বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জলিলের দণ্ডাদেশ বাতিল করে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা বলা হয়েছে রায়ে।
গত বছরের ১৫ ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জলিলের করা জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেয়। ওই রায় প্রকাশিত হওয়ার পর বুধবার আদালতের আদেশের বিস্তারিত জানা যায়।
২০০১ সালের এক ধর্ষণের ঘটনায় আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালত। সে সময় তার বয়স ১৫ বছর হলেও ওই মামলার বিচার চলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
ওই আইনে অপ্রাপ্তবয়স্ক জলিলের বিচার চালানো ‘ভুল ছিল’ জানিয়েই তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট।