আদালত

সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক আদালতে খারিজ

আন্তর্জাতিক আদালত
আন্তর্জাতিক আদালত

জামাত ও হেফাজতের নেতা-কর্মীদের ওপর সরকার গণহত্যা চালাচ্ছে বলে সরকারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালত।

আদালতের প্রসিকিউটর ফাতউ বেনসুয়ের পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ওই অভিযোগের কোনও আইনগত ভিত্তি নেই।

বুধবার বিকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন,একাত্তরের গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দিতে জামাত যে অপচেষ্টা চালাচ্ছে, এই চিঠি তার প্রমাণ।

বাংলাদেশে জামাত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ২০১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আরও কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।

ওয়াশিংটনে বসবাসরত কয়েকজন বাংলাদেশির দায়ের করা ওই মামলায়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা, রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর জামাত-শিবির নেতাকর্মীদের গুলি করে হত্যা, হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে অভিযানে অগনিত মানুষ হত্যার অভিযোগ তুলে তাকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়।

তবে দীর্ঘ সময়ে অতিবাহিত হলেও হেগে'র আন্তর্জাতিক অপরাধ আদালতের এ অভিযোগের বিষয়ে কোনও কার্যক্রম বা ফলাফল জানা যায়নি। তিন বছর পর সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আদালতের এক প্রসিকিউটর একটি চিঠি পাঠিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ