আদালত

ইস্কাটনে জোড়া খুন: সাংসদ পুত্র রনি বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

বখতিয়ার আলম রনি
বখতিয়ার আলম রনি

রাজধানীতে ইস্কাটনের জোড়া খুনের আসামি সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি বিরুদ্ধে হত্যা মামলায় বৃহস্পতিবার দুজন সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার ওই দুজনের জবানবন্দি রেকর্ড করেন। আগামী ২৮ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সাক্ষ্যদানকারী দুজন হলেন: নিহত রিকশাচালক আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম ও নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম।

সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি আদালতের এজলাস কক্ষের বেঞ্চে বসেছিল। তার হাতে হাতকড়া ছিল না। হুইলচেয়ারে করে আদালতে আসলেও তিনি ক্র্যাচের সাহায্যে হেঁটে আসেন।

এদিকে, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সালমা বেগম।

তিনি আদালতকে জানায়, স্বামীকে গুলি করে মারার পর তার সংসার লণ্ডভণ্ড হয়ে গেছে— এ জন্য তিনি দায়ী ব্যক্তির সর্বোচ্চ সাজা চান।

আসামির আইনজীবীর জেরার জবাবে সালমা বেগম বলেন, তার স্বামীর খুনের মামলার আসামি রনি আদালতে আছেন। রনি তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি ন্যায়বিচার চান।

অন্যদিকে সাক্ষী মনোয়ারা বেগম আদালতকে বলেন, তার ছেলে আবদুল হাকিম গুলিতে মারা গেছে। আমিরো ন্যায় বিচার চাই।

এদিকে , মার্চের ৬ তারিখে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ওইদিন ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ এপ্রিল দিন ঠিক করে দেয়। আসামি রনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক।

দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগটি পড়ে শোনানো হলে বখতিয়ার আলম রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গতবছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে আবদুল হাকিম নামের এক রিকশাচালক এবং ইয়াকুব আলী নামের এক অটোরিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতবছর ৩১ মে ঢাকার এলিফেন্ট রোডে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের বাসা থেকে তার ছেলে বখতিয়ার আলম রনিকে আটক করে।

তদন্ত শেষে ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দীপক কুমার দাস।

‘খুনের উদ্দেশ্য না থাকলেও’ আসামি জানতেন যে তার গুলিতে কেউ হতাহত হতে পারে- এই যুক্তিতে হত্যার অভিযোগ এনে এ মামলায় ৩০২ ধারায় অভিযোগপত্র দেন তিনি।

নিহতের শরীরে পাওয়া গুলির ব্যালাস্টিক রিপোর্ট, রনির অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রতিবেদনসহ মোট ১৫টি আলামত অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করেন তদন্ত কর্মকর্তা।

রনির গাড়িচালক ইমরান ফকির এবং ঘটনার সময় গাড়িতে থাকা তার দুই বন্ধু ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিলেও রনি দোষ স্বীকার করে জবানবন্দি দেননি। কালো রঙের ওই প্রাডো গাড়ির মালিক সংসদ সদস্য পিনু খান বলে গণমাধ্যমে খবর আসে সে সময়।

রনির বন্ধু কামাল মাহমুদ ঢাকার হাকিম আদালতে জবানবন্দিতে বলেছিলেন, লাইসেন্স করা পিস্তল থেকে সাংসদপুত্রই সেদিন গুলি ছুড়েন।

রনির পিস্তলের গুলিতেই ইয়াকুব ও হাকিমের মৃত্যু হয় বলে পরে ব্যালাস্টিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার কথা জানায় পুলিশ।

এই সাংসদপুত্রের গাড়ি চালক ইমরান ফকিরকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে সাক্ষী হওয়ায় অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেয়া হয়। অভিযোগপত্রে মোট ৩৭ জনকে সাক্ষী করেছে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ