রাষ্ট্রদোহ ও নাশকতার ৩ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রদোহে মঙ্গলবার (৩১ মে) এবং নাশকতা মামলার আগামী ৬ জুন রিমান্ড শুনানির দিন ধার্য করে।
সোমবার দুপুরে এই তিন মামলায় ৩০ দিনের রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করে পুলিশ।
সকাল ১০টার কিছু পর আসলাম চৌধুরীকে কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে।
এর মধ্যে মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুটি মামলায় আসলামকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগসাজসে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।
এর আগে গত বছরের ৪ জানুয়ারি মতিঝিল এবং ৫ জানুয়ারি লালবাগ থানার নাশকতার মামলাটি দায়ের করা হয়।