রোগীদের জীবন রক্ষায় ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে ধর্মঘট বন্ধে কর্তৃপক্ষের নিষ্কৃয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং হাসপাতাল প্রাঙ্গণে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলার জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হবে না— রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: