আদালত

আশুলিয়া ব্যাংক ডাকাতি: ৬ আসামির ফাঁসি

ব্যাংক ডাকাতি
ব্যাংক ডাকাতি

সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও আট জনকে হত্যার দায়ে ৬ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।

আরো দুইজনের ৩ বছর কারাদণ্ড ও জরিমানা হয়েছে। বাকী ১১ আসামির মধ্যে খালাস পেয়েছে দুইজন।

এর আগে ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনে বিচারক মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।

মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার আছে। তাদের ৭ জনই নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই ৭ জন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ডাকাতি করার চেষ্টা করে তারা। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ ৮ জন নিহত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ