জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে বকশীবাজারে বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ জজ আদালতে হাজির হয়ে খালেদা জিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
২০১০ সালে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।
মামলার অপর ৩ আসামি হলেন: খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিস চৌধুরীর সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীত মামলা বিচারাধীন আছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: