নাটোরে দুর্বৃত্তদের হাতে সুনীল গোমেজ হত্যার ঘটনায় রোববার অজ্ঞাতদের নামে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন নিহতের মেয়ে চম্পা গোমেজ।
এদিকে, সোমবার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এছাড়া মামলাটির তদন্তভার দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাড়ির ভাড়াটে সবুজ আলীকে আটক করা হয়েছে। সকাল পর্যন্ত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
রোববার মুদি দোকানি বৃদ্ধ সুনীলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা না গেলেও, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে গতকালই একটি বিবৃতি দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: